শিরোনাম:
রায়পুরে দারুল কুরআন ইসলামী একাডেমিতে পঞ্চম শ্রেণীর বিদায় ও হিফজ সমাপনীতে পাগড়ি সংবর্ধনা অনুষ্ঠিত পশ্চিম লতিফপুর ইসলামী একাডেমিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বেগমগঞ্জে কানকাটা কাদিরা হত্যা: সাত দিন পর মূল রহস্য উন্মোচন, সৌদি প্রবাসীসহ গ্রেপ্তার -৩ বেগমগঞ্জে নবযোগদানকৃত ইউএনওকে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় বদলি জনিত কারণে বিদায় নিলেন বেগমগঞ্জের ইউএনও আরিফুর রহমান; দায়িত্ব গ্রহণ করলেন নবাগত ইউএনও কায়েসুর রহমান, দিলেন নতুন বার্তা চন্দ্রগঞ্জে ডিবির অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ সিসিইউতে খালেদা জিয়া: বিদেশে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন-আযম খান তারেক রহমানের ৩১ দফা তুলে ধরে মোহাম্মদপুরে বিএনপির লিফলেট বিতরণ লক্ষ্মীপুরে নারকেলের ছোবড়ার ভেতর লুকানো ৩৩ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

ঈদের ষষ্ঠদিনে আসছে মুরতজা পলাশের ইউটিউব ফিল্ম ‘টাইগার-২’

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ৯, ২০২৫
  • 465 Time View

বিনোদন প্রতিবেদকঃ

ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করতে এবার ঈদের ষষ্ঠদিনে মুক্তি পেতে যাচ্ছে মুরতজা পলাশ অভিনীত ইউটিউব ফিল্ম ‘টাইগার-২’। চমৎকার গল্পে নির্মিত এই ফিল্মের রচনা ও পরিচালনায় ছিলেন মাহমুদ হাসান রানা। প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সামির রহমান রাব্বি এবং স্ক্রিপ্ট ও সংলাপ লিখেছেন পাপ্পুরাজ।

‘টাইগার-২’-এ মুরতজা পলাশের সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সামন্তী সুমি, খল অভিনেতা শিবা শানু, শিরিন আলম, ফাতেমা হীরা, মুহিত তমাল, সেজুতি খন্দকার ও খলিলুর রহমান কাদেরী।

চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফি করেছেন মহি শান্ত, সম্পাদনা করেছেন জাহাঙ্গীর আলম, এবং কালার গ্রেডিং করেছেন সাখাওয়াত হোসেন সাকিব। এর সংগীত পরিচালনায় ছিলেন শুভ্র রাহা। স্টিল ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন আকাশ রাজ এবং প্রমোশন ও মার্কেটিংয়ের দায়িত্বে রয়েছে জেপিটেক

এই ফিল্মটি জয় পাগল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

ফিল্মটি নিয়ে জানতে চাইলে জনপ্রিয় অভিনেতা মুরতজা পলাশ বলেন, টাইগার-২ আমার একটি পছন্দের কাজ। অসাধারণ গল্পের এ কাজটি দর্শকদের ভালোবাসা কুড়াবে বলে আমার বিশ্বাস। আমি সবসময় ভালো গল্পের কাজ করার চেষ্টা করছি এবং নিজের সেরাটা দিতে চেষ্টা করি। বাকিটা দর্শক বলবে। আমৃত্যু কাজ করে যেতে চাই। সবার ভালোবাসা ও দোয়া চাই।

ঈদের ছুটির আমেজে দর্শকদের জন্য এটি হতে পারে একটি বিশেষ উপহার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares