শিরোনাম:
বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত উপজেলা ক্রীড়ায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দাপট, ঝুলিতে ৩৮ পুরস্কার বেগমগঞ্জ মডেল থানায় ওসি হিসেবে যোগ দিলেন শামসুজ্জামান চন্দ্রগঞ্জে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাজিরপাড়া শ্মশানের জমি নিয়ে বিরোধ চন্দ্রগঞ্জ মোবাইল এসোসিয়েশনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক সভা ও নতুন কমিটি অনুমোদন চট্টগ্রামে হেল্থ পয়েন্ট হাসপাতালে মোহাম্মদ আবুল বাশারের হার্নিয়া অপারেশন সম্পন্ন বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার চন্দ্রগঞ্জে দোকানঘর ভাঙচুর ও হামলার অভিযোগ: আদালতে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচনে তফসিল ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫
  • 707 Time View

বিশেষ প্রতিনিধি:
চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার অভিভাবক সদস্য পদে নির্বাচনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে প্রতিষ্ঠানটির হলরুমে এক সভার মাধ্যমে এই তফসিল ঘোষণা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররাঙফ হোসাইন।
তফসিল অনুযায়ী, আগামী ১৫ই জুলাই থেকে১৭ই জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ এবং জমা। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২১জুলাই বিকাল ৩টা। মনোনয়ন প্রত্যাহার ২৩ই জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা। মোট ৯৩০জন ভোটার আগামী ০৯ই আগষ্ট ১০টা থেকে ৪টা পর্যন্ত তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন।
তফসিল ঘোষণাকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররাফ হোসাইন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করাই আমাদের মূল লক্ষ্য। সকল পক্ষের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে—এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও জানান, নির্বাচনের যাবতীয় কার্যক্রম মাদ্রাসা কর্তৃপক্ষ নিরপেক্ষতা বজায় রেখে পরিচালনা করবে এবং এতে কোনো ধরণের পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না।
উল্লেখ্য, অভিভাবক সদস্য পদে নির্বাচন হওয়ায় এ প্রক্রিয়ায় শুধুমাত্র বৈধ অভিভাবকরাই অংশগ্রহণ করতে পারবেন। নির্বাচন ঘিরে মাদ্রাসার অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণের মাঝে উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares