শিরোনাম:
বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত উপজেলা ক্রীড়ায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দাপট, ঝুলিতে ৩৮ পুরস্কার বেগমগঞ্জ মডেল থানায় ওসি হিসেবে যোগ দিলেন শামসুজ্জামান চন্দ্রগঞ্জে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাজিরপাড়া শ্মশানের জমি নিয়ে বিরোধ চন্দ্রগঞ্জ মোবাইল এসোসিয়েশনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক সভা ও নতুন কমিটি অনুমোদন চট্টগ্রামে হেল্থ পয়েন্ট হাসপাতালে মোহাম্মদ আবুল বাশারের হার্নিয়া অপারেশন সম্পন্ন বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার চন্দ্রগঞ্জে দোকানঘর ভাঙচুর ও হামলার অভিযোগ: আদালতে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

বেগমগঞ্জে কানকাটা কাদিরা হত্যা: সাত দিন পর মূল রহস্য উন্মোচন, সৌদি প্রবাসীসহ গ্রেপ্তার -৩

বিশেষ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
  • 530 Time View

নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত কানকাটা কাদিরা হত্যাকাণ্ডের সাত দিন পর ঘটনাটির মূল রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় সৌদি আরব প্রবাসীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের চেরাং বাড়ির বাসিন্দা সৌদি প্রবাসী মো. ইদ্রিস ওরফে মানিক (৩৪), একই এলাকার মোহাম্মদ রাকিব (২৬) এবং মো. জাফর (২৮)।
শনিবার ভোরে শরীফপুর ইউনিয়নের চেরাং বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ। পরে বিকেলে তাদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
নিহত আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. গোফরানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন মানিক। দেশে আসার পর কানকাটা কাদিরা তার কাছে ইয়াবা সেবনের জন্য টাকা দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এ সুযোগে কাদিরার প্রতিপক্ষ রাকিব ও জাফরসহ একটি সশস্ত্র গ্রুপ তাকে হত্যার পরিকল্পনা করে।
গত শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে, বেগমগঞ্জের হাজীপুর গ্রামের মুন্নার দোকানের সামনে কাদিরার ওপর হামলা চালায় ১০–১৫ জন দুর্বৃত্ত।
তারা প্রথমে তাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর মরদেহ পাশের ডোবায় ফেলে দেওয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক কুতুব উদ্দিন লিয়ন বলেন, হত্যাকাণ্ডের পর নিহতের পরিবার থানায় মামলা দায়ের করে। টানা অনুসন্ধানের পর গোপন সংবাদের ভিত্তিতে সাত দিন পর তিনজনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares