শিরোনাম:
বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত উপজেলা ক্রীড়ায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দাপট, ঝুলিতে ৩৮ পুরস্কার বেগমগঞ্জ মডেল থানায় ওসি হিসেবে যোগ দিলেন শামসুজ্জামান চন্দ্রগঞ্জে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাজিরপাড়া শ্মশানের জমি নিয়ে বিরোধ চন্দ্রগঞ্জ মোবাইল এসোসিয়েশনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক সভা ও নতুন কমিটি অনুমোদন চট্টগ্রামে হেল্থ পয়েন্ট হাসপাতালে মোহাম্মদ আবুল বাশারের হার্নিয়া অপারেশন সম্পন্ন বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার চন্দ্রগঞ্জে দোকানঘর ভাঙচুর ও হামলার অভিযোগ: আদালতে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

চন্দ্রগঞ্জে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় খালাতো ভাইয়ের সিএনজিতে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ২, ২০২৫
  • 183 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধিঙ: খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল সুজন নামে এক বখাটে। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে খালাতো ভাই মনিরের সিএনজি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় সে।

রোববার (২ নভেম্বর) সকালে এমন অভিযোগ করেন সিএনজি অটোরিকশার মালিক মনির। এর আগে দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মনির দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়ির নুর নবীর ছেলে।

অভিযুক্ত সুজন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকার সুতার বাড়ির দুলালের ছেলে।

মনির বলেন, আমার খালাতো ভাই সুজন দীর্ঘদিন ধরে আমার বোনকে উত্যক্ত করত। পরে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আমরা বিয়েতে রাজি হইনি। তার উত্যক্ত করার কারণে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগও করি। প্রায় ১৫ দিন আগে আমার বোনের অন্যত্র বিয়ে হলে সে ক্ষুব্ধ হয়ে উঠে।

তিনি আরও বলেন, রাতের কোনো একসময় সুজন পেট্রোল ঢেলে আমার সিএনজি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। আগুনের খবর পেয়ে আমরা ঘর থেকে বের হয়ে আসি। এরপর সুজন তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares