শিরোনাম:
নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল

লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’

বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
  • 82 Time View

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তিনি দল-মত নির্বিশেষে সবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। জনগুরুত্বপূর্ণ উন্নয়নকাজ দ্রুত ও অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।
শুক্রবার বিকেলে চন্দ্রগঞ্জের রাজমুকুট কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো অনিয়ম বা অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। স্থানীয় সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়।
এর আগে সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। সেখানে তিনি জানান, আগামী ১৮০ দিনের মধ্যে সারাদেশে বৃহৎ পরিসরে খাল খনন কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে। লক্ষ্মীপুরের জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদী ড্রেজিং ও রহমতখালী খাল পুনঃখননের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি ছিল তাঁর নিজ এলাকায় প্রথম আনুষ্ঠানিক সফর। স্থানীয়রা আশা করছেন, তাঁর উদ্যোগে দীর্ঘদিনের পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares