নোয়াখালী সদর উপজেলার ২০নং আন্ডারচর ইউনিয়নের রফিক চৌকিদার হাটস্থ সেভেন স্টার মডেল একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে শিক্ষক ও ক্ষুদে শিক্ষার্থীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। প্রভাতফেরিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের নূরানী বিভাগের সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা রবিউল হক কচিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রহিম, যার পরিচালনায় পুরো আয়োজন সম্পন্ন হয়। প্রভাতফেরির সাজসজ্জা পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষিকা মাসুমা সুলতানা রিমু।
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। ছোট ছোট শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক বাহার রায়হান পাটোয়ারীর অংশগ্রহণে প্রভাতফেরি হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন।
অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
Leave a Reply