শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মদিন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৩, ২০১৯
  • 398 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে হিন্দুধর্মের প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন বা শুভ জন্মাষ্টমী বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৩ আগষ্ট) সকালে চন্দ্রগঞ্জ দেবালয় মন্দির প্রাঙ্গণে গীতাযজ্ঞ, মঙ্গল শোভাযাত্রা, কৃষ্ণপূজা, কীর্তন, আরতি, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি দেবালয় মন্দির থেকে আরম্ভ করে চন্দ্রগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাবু কৃষ্ণধন দেবনাথ।চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বাদল মজুমদার বাপ্পীর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গৌতম মজুমদার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি সমীর কর্মকার, সহ-সভাপতি চন্দন কর্মকার, সাধারণ সম্পাদক দীপক দেবনাথ, চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক গনেশ চন্দ্র কুরী, চন্দ্রগঞ্জ হিন্দু কল্যাণ সংঘের সভাপতি বিধান পাল প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন, চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু জয়দেব নাথ।হিন্দু ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধরাধামে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। শিষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতী ছিলেন তিনি। অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares