শিরোনাম:
বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত

চন্দ্রগঞ্জ বাজার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
  • 525 Time View

ইব্রাহিম খলিল মঞ্জু :

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা’র নির্দেশনায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির তত্বাবধানে চন্দ্রগঞ্জ বাজারের বিভিন্ন পয়েন্টে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চন্দ্রগঞ্জ বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র সদস্য সচিব ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্লাহ, সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ হাছান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হান্নান, সম্মানিত সদস্য এনামুল হক রতন, ইব্রাহিম খলিল, তসলিম খান সুমন, এরশাদ আলম, জসীম উদ্দীন, কামরুল ইসলাম রিপন, মুজাহিদুল ইসলাম, ফারুক হোসেন রাজু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মনির হোসেন, পারভেজ হোসেন, হারুনুর রশিদসহ অনেকে।
গত ১৮ ডিসেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা’র স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সদর উপজেলার বাজারসহ বিভিন্ন এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এ চিঠি পাওয়ার পর পরই চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি এক জরুরী মিটিংয়ের আয়োজন করে পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares