শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে স্কুল ছাত্রী অপহরনের ১৪দিন পরও উদ্ধার হয়নি

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ২২, ২০২২
  • 566 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের উত্তর জয়পুর থেকে অপহৃত কিশোরী স্কুল ছাত্রীকে ১৪ দিনেও উদ্ধার করতে পারেনি চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

অপহরণকারিদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় দায়েরকরা মামলা প্রত্যাহার করার জন্য আসামীরা নানা হুমকী ধমকী দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন কিশোরী স্কুল ছাত্রীর পরিবার।
জানাযায়, গাজীপুর জেলার শ্রীপুর থানার চর্ণপাড়ার বাসিন্দা ইব্রাহীমের কিশোরী মেয়ে (১৫) লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসে। গত ৮ জানুয়ারী বিকালে পূর্ব শত্রুতার জেরধরে সদর উপজেলার বাঙ্গাখাঁ গ্রামের বাসিন্দা ইউছুফের নেতৃত্বে পরিবারের লোকজন নানার বাড়ির দরজা থেকে অপহরণ করে নিয়ে নিজ বাড়িতে আটকে রেখে। পরে চলতি বছর এসএসসি পাশ করা কিশোর পুত্র সাহেদ (১৯) এর সাথে বিয়ে দেয় ইউছুফ। খবর পেয়ে কিশোরী বাবা মা গাজীপুর থেকে এসে বাঙ্গাখাঁ গ্রামে মেয়েকে উদ্ধার করতে গেলে ইউছুফের পরিবারের লোকজন তাদের উপর হামলা করে। পরে পুলিশে খবর দিলে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কিশোরী মেয়েকে নিয়ে অপহরণ কারিরা পালিয়ে যায়।

এ ব্যাপারে গত ১২ জানুয়ারী কিশোরী স্কুল ছাত্রীর মা লাকী আক্তার বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করে। পুলিশ ঐদিন রাতে মামলা না নেওয়ার জন্য চন্দ্রগঞ্জ থানায় তদবীর করতে এলে কিশোরীর ফুফা ইউছুফকে আটক করে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে।
এর পর থেকে পুলিশ বাকী আসামীদের গ্রেপ্তারের জন্য কোন উদ্যোগ নিচ্ছেনা বলে অভিযোগ করেছেন মামলার বাদী লাকী আক্তার। এদিকে মামলা প্রত্যাহার করার জন্য আসামী পক্ষের লোকজন প্রতিনিয়ত বাদীর পরিবারকে নানা ভাবে হুমকী ধমকী দিয়ে যাচেছ।

এ ব্যাপারে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার সাব ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা বিকাশ চক্রবর্তী জানান পুলিশ আসামীদের গ্রেপ্তারের জন্য নানা ভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। কিন্তু সু-নিদ্দিষ্ট তথ্যের অভাবে গ্রেপ্তার করতে পারছিনা।
একমাত্র মেয়েকে দীর্ঘ ১৪ দিনেও ফেরৎ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বীঘ্ন হয়ে পড়েছে। তারা মেয়েকে উদ্ধারের জন্য উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares