শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
  • 349 Time View

ইব্রহিম খলিল মঞ্জু :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুরে শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে পশ্চিম লতিফপুর ইসলামী একাডেমী অফিসে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা করেন আমেরিকান প্রবাসী চেয়ারম্যান চৌধুরী আলম সেলিম ও সৌদি প্রবাসী সাহাবুদ্দিন।

এই সময় উপস্থিত ছিলেন, পশ্চিম লতিফপুর ইসলামী একাডেমী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পরিচালক মো. রিপন মিঝি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মাসুদ করিম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আলাউদ্দিন প্রমুখ।

মাদ্রাসা পরিচালক মো. রিপন মিঝি বলেন, শীতে হতদরিদ্ররা অনেক কষ্টে আছেন। তাদের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান শ্রেণিকে অবশ্যই এগিয়ে আসতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। তবেই সমাজ-রাষ্ট্রকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares