শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার, পরিবারের দাবী ফাঁসানো হয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
  • 740 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে একটি দেশীয় অস্ত্রসহ রাহাত হোসেন বাবু নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশ সুত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাবুর পরিবারের দাবী তাকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টায় বাবুকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রাম থেকে বাবুকে গ্রেফতার করা হয়।
বাবু পশ্চিম লতিফপুর গ্রামের কোয়ার বাড়ির শাহ আলমের ছেলে। স্থানীয়ভাবে জানায়, বাবু স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড সভাপতি এবং কর্মজীবনে একজন ড্রাইভার।
বাবুর বাবা শাহ আলম বলেন, ‘ডিবি পরিচয়ে দুই ছেলেকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে বাবুর কোনো খোঁজ নেই। চন্দ্রগঞ্জ থানা ও লক্ষ্মীপুর জেলা ডিবি কার্যালয়ে খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানাযায়, চন্দ্রগঞ্জ থানা এলাকার লতিফপুর গ্রামে ইয়াকুব আলী পাটোয়ারী বাড়ি বায়তুল আজহার জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে একজন লোক কৌশলে পালানোর সময় ডিবির টিম রাহাত হোসেন বাবুকে (২৪) গ্রেফতার করে। বাবুর দেওয়া তথ্যমতে চন্দ্রগঞ্জ থানাধীন লতিফপুরস্থ ইয়াকুব আলী পাটওয়ারী বাড়ি বায়তুল আজহার জামে মসজিদের সামনে জিসান এর কবরের উপর কবর ঢেকে দেওয়া পলিথিনের নিচে একটি লাল টিস্যু শপিং ব্যাগের ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রেখেছে। বাবুর দেখানো মতে উল্লিখিত স্থানে তল্লাশি করে দেশিয় তৈরি ০১টি এলজি বন্দুক জব্দ করা হয়।
এলাকাবাসী বাবুর গ্রেফতারের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তারা বাবুকে গ্রেফতারের বিষয়ে মানবন্ধন করবে বলে জানায়।
এই বিষয়ে লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) সাহাদাত হোসেন টিটু  জানান, রাহাত হোসেন বাবুকে আটকের পর জিজ্ঞেসাবাদ করলে সে অস্ত্রের কথা স্বীকার করে এবং তার তথ্যমতে  অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্র মামলায় আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares