শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বিশেষ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬
  • 116 Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মহান আল্লাহ যদি আমাদের কামিয়াব করেন, তবে ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। বিগত সময়ে যারা দেশের অর্থ পাচার করেছে, তাদের পেট থেকে সেই টাকা বের করে আনা হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। অপরাধ করলে আইন সবার জন্য সমান হবে। একজন সাধারণ মানুষের যে শাস্তি হবে, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য হবে। ক্ষমতায় গেলে প্রত্যেক নাগরিকের সম্মান, জীবন ও নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান মর্যাদা নিশ্চিত করা হবে। অতীতে যারা ধর্মীয় উপাসনালয়ে হামলা চালিয়েছে, তাদেরও আইনের আওতায় এনে বিচার করা হবে।
নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, শেরপুরে জামায়াত নেতাকে হত্যা করে আমাদের অগ্রযাত্রা থামানো যাবে না। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। প্রয়োজনে জীবন দেব, তবুও হার মানব না।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিবাজদের বয়কট করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুম, ঢাকা উত্তর মহানগর সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম এবং চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি।
সমাবেশে ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares