শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬
  • 130 Time View

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আরিফ (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের রুগুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার এলাকায় বাজি ধরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। বিষয়টি মীমাংসার চেষ্টা করলে বৃহস্পতিবার রাতেই বাড়ির পাশের একটি চা দোকানে আরিফকে মারধর করা হয়।
পরদিন শুক্রবার সন্ধ্যায় সংঘবদ্ধ কিশোর গ্রুপ আবারও রুগুরামপুর গ্রামে আরিফের ওপর হামলা চালায়। এ সময় বুকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় আরিফের চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমর (২২) আহত হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন,
“বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares