শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বেগমগঞ্জে অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবক আটক

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ৯, ২০১৯
  • 748 Time View

বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে অস্ত্র ও ইয়াবাসহ মো. হারুন এবং মো. সাগর নামে দুই যুবককে আটক করেছে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। রবিবার (০৯ জুন) দুপুরে বেগমগঞ্জের বারই চাতল এলাকার মসজিদ বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটককৃত হারুনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে ১৩ টি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব। হারুন স্থানীয় বারই চাতল গ্রামের বাসিন্দা আবুল খায়েরের ছেলে ও অপর আটককৃত সাগর জাকের হোসেন বাবুলের ছেলে।

জানা যায়, ইয়াবা বেচা কেনা ও অস্ত্রসহ অবস্থানের বিষয়ে গোপন সংবাদ পান র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প। পরে ক্যাম্পের কোম্পানী অধিনায়ক নরেশ চাকমার নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে একটি পাইপ গান ও ২২০ পিস ইয়াবাসহ তাদের আটক করে। র‌্যাব-১১ সিপিসি-(৩) লক্ষ্মীপুর ক্যাম্পের এসপি নরেশ চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares