শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

হয় বিয়ে না হয় প্রেমিকের বাড়িতে আত্মহত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ১০, ২০১৯
  • 427 Time View
প্রতিদিনের খবর ডেস্ক :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক কলেজ ছাত্রী। তবে হয় বউ, না হয় লাশ হয়ে প্রেমিকের বাড়ি থেকে শশ্মানে যাবেন বলে জানিয়েছেন ও ছাত্রী।

জানাগেছে, কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের মলয় ঘটকের ছেলে তরুণ ঘটকের সাথে মাদারীপুর জেলার কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক ছাত্রীর ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে।

গত বৃহস্পতিবার তরুণ ঘটক ওই ছাত্রীকে ফোন দিয়ে বিয়ের কথা বলে তার বাড়িতে আসতে বলে। ওই দিনই ফোন পেয়ে ওই কলেজছাত্রী তরুণ ঘটকের বাড়িতে আসে। এসময় ওই ছাত্রীকে মারধর করে তরুণ বাড়ি থেকে পালিয়ে যায়।

তরুণ ঘটকের বাড়িতে অবস্থানকারী ওই ছাত্রী জানায়, তরুণের সাথে ৪ বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। এরপর কালকিনিতে দু’জনের সাক্ষাত হয়। সাক্ষাত থেকে প্রেম। এরপর তরুণ তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় ঢাকায় নিয়ে শারীরিক সম্পর্ক করে।

ওই ছাত্রী বলে, বৃহস্পতিবার তরুণ আমাকে ফোন করে বাড়িতে এনে মারধর করে। ও যদি এখন আমাকে বিয়ে না করে, তাহলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করবো।

তরুণের মা ইতি ঘটক বলেন, এই মেয়ে ও তরুণের মাঝে প্রেমের সম্পর্কের কথা আমরা কিছুই জানি না। তরুণ ঢাকায় লেখাপড়া করে। বর্তমানে সে ঢাকায়। বিষয়টি সমাধানের জন্য দু’পক্ষের অভিভাবকদের মাঝে আলোচনা চলছে।

কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নেয়া হচ্ছে। সুত্র :বিডি২৪রিপোর্ট.কম

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares