শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চন্দ্রগঞ্জে একরাতে ৩ দোকানে চুরি

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ১৫, ২০১৯
  • 415 Time View

 

বিশেষ প্রতিনিধি :

চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে একরাতে ৩টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এরআগে শুক্রবার দিবাগত গভীর রাতে এই চুরি সংগঠিত হয়।

ব্যবসায়ীরা জানায়, চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোড সংলগ্ন মহিন উদ্দিনের হাওয়া দোকান (রুবেল ভলকানাইজিং), রহিম স্টোর ও বিসমিল্লাহ অটোজ নামের ৩টি দোকানের পিছনের টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে চোরের দল। এরপর রুবেল ভলকানাইজিংয়ের ২০ হাজার টাকার গাড়ির টিউব, রহিম স্টোরের নগদ টাকাসহ ৪০ হাজার টাকার সিগারেট ও বিসমিল্লাহ অটোজের নগদ আড়াই হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে চুরির আলামত সংগ্রহসহ বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত চোরদের সনাক্ত করে তাদেরকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares