শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে চোরাই মালামালসহ চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ২৩, ২০১৯
  • 665 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে চোরাই মালামালসহ চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিভিন্নস্থানে পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ রাসেল (২২), পিতা-আব্দুল খালেক, ইব্রাহীম হোসেন রিয়াজ (২০), পিতা-আব্দুল বাসার, মোঃ জামাল (৩৭), পিতা-শাহজাহান ড্রাইভার, সামছুল ইসলাম জুয়েল (২৭), পিতা-আব্দুল খালেক। তারা প্রত্যেকে দেওপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বেশকিছু দিন থেকে একটি সংঘবদ্ধ চোরের দল চন্দ্রগঞ্জ বাজারে কয়েকটি দোকানে চুরি সংঘঠিত করে। সিরিজ এসব চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে এই পর্যন্ত চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তারসহ তাদের স্বীকারোক্তি মোতাবেক মালামাল উদ্ধার করা হয়। এরআগে পার্শ্ববর্তী বেগমগঞ্জের ভবভদ্রী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে দুর্ধর্ষ চোর দলের সর্দার খলিলুর রহমান ওরপে আলু খলিল (৪৫) ও দেওপাড়া গ্রামের আরব আলীকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে-২টি এলইডি টিভি, ২টি ল্যাপটপ, ৫টি মোবাইল সেট ও ২টি চাপাতি।
চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন জানান, বিভিন্ন সময় চুরির ঘটনায় জড়িত পৃথক অভিযানে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares