শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, মার্চ ১১, ২০২৬
  • 769 Time View

লক্ষ্মীপুরে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টায় লক্ষ্মীপুর শহরস্থ সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সম্প্রীতি, উন্নয়ন ও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন।
সভাক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট হাসিব, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা সভাপতি বাবু শংকর মজুমদার, সাধারণ সম্পাদক এডভোকেট মিলন মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি ডা. রত্নদ্বীপ পাল, পূজা ফ্রন্টের সভাপতি মানিক সাহা, পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা সভাপতি স্বপন নাথ, খ্রিস্টান অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুরের ফাদার সিল ভানুস, বাজুস লক্ষ্মীপুর সভাপতি বাবু সমীর কর্মকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শৈবাল সাহা, সংগঠনটির সাবেক সভাপতি এডভোকেট রতন লাল ভৌমিক এবং শিক্ষাবিদ ননী গোপাল মজুমদারসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা।

মতবিনিময় সভায় পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সরকারের অগ্রাধিকারমূলক বিষয়। সকল ধর্ম-বর্ণের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়ন এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, লক্ষ্মীপুর জেলাকে শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় বাজুস লক্ষ্মীপুর সভাপতি বাবু সমীর কর্মকার বলেন, মন্ত্রী মহোদয়ের সাথে মতবিনিময়ের সুযোগ পেয়ে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ নিজেদের বিভিন্ন বিষয় তুলে ধরতে পেরেছেন। ভবিষ্যতে এ ধরনের আলোচনা অব্যাহত থাকলে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares