শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বিয়ের প্রলোভনে তরুণীকে আটকে রেখে গণধর্ষণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ২৮, ২০১৯
  • 506 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিয়ের প্রলোভনে এক তরুণীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম জয়কে আটক করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে তাকে আটক করা হয়।

সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বুধবার সুকৌশলে বাড়ি থেকে বের করে আনে রফিকুল ইসলাম জয়। পরে সোনাইমুড়ী উপজেলার রসুলপুর গ্রামে জামাল মিয়ার নতুন বাড়ির একটি ঘরে আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে রফিকুল ইসলাম জয়, তার দুই বন্ধু সাজ্জাদ হোসেন বাবু ও সাইফুল ইসলাম।

বিষয়টি স্থানীয় এলাকাবাসী পুলিশকে অবহিত করলে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে নির্যাতনের শিকার ওই তরুণীকে উদ্ধার করা হয় এবং ঘটনার মূল অভিযুক্ত রফিকুল ইসলাম জয়কে আটক করা হয়। ওই তরুণীকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও ওসি জানান। সুত্রঃজাগোনিউজ২৪.কম

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares