শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রিফাত ফরাজী গ্রেপ্তার, রেঞ্জ ডিআইজির সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ৩, ২০১৯
  • 501 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার দ্বিতীয় প্রধান আসামি রিফাত ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে তথ্য জানাতে সংবাদ সম্মেলন করা হয়।

বুধবার সকাল সাড়ে ১০টায় বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ মো. মারুফ হোসেন, বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতকাল রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা থেকেই রিফাত ফরাজীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে। রিফাত শরীফ হত্যা মামলায় এ নিয়ে এজাহারভুক্ত পাঁচজন এবং সন্দেহভাজন হিসেবে পাঁচজন মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এ মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

মামলার এজাহারভুক্ত গ্রেপ্তারকৃতরা হলেন মামলার ২ নম্বর আসামি রিফাত ফরাজী (২৩), ৪ নম্বর আসামি চন্দন (২১), ৯ নম্বর আসামি মো. হাসান (১৯), ১১ নম্বর আসামি মো. অলিউল্লাহ অলি (২২), ১২ নম্বর আসামি টিকটক হৃদয় (২১)।

এ ছাড়া রিফাত শরীফ হত্যাকান্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাজমুল হাসান (১৯), তানভীর (২২), মো. সাগর (১৯), কামররুল হাসান সাইমুন (২১) ও রাফিউল ইসলাম রাব্বি।

গ্রেপ্তারকৃতদের মধ্যে চন্দন ও হাসান সাত দিনের এবং সাগর, সাইমুন ও নাজমুল পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। আর রিফাত হত্যাকান্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে মামলার ১১ নম্বর আসামি অলি ও ফুটেজ দেখে সন্দেহভাজন হিসেবে আটক অভিযুক্ত তানভীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares