শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আবু সুফিয়ানসহ গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ৮, ২০১৯
  • 563 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ আট মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আবু সুফিয়ান ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (এলজি), ১১ রাউন্ড গুলি, একটি গুলির খোসা, তিনটি ককটেল ও ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উত্তর মোহাম্মদপুর গ্রামের হাজী জালাল আহম্মদের ছেলে আবু সুফিয়ান ও একই এলাকার রমজান আলীর ছেলে মো. আনোয়ার হোসেন প্রকাশ তারেক।

পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর মোহাম্মদপুর গ্রামের মন্ত্রীরটেকের জালাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু সন্ত্রাসীরা পুলিশের আহ্বানে কর্ণপাত না করায় আবু সুফিয়ানের বসতঘর ঘিরে ফেলে। এ সময় আবু সুফিয়ান ও তার সহযোগী আনোয়ার হোসেন প্রকাশ তারেককে গ্রেফতার করে পুলিশ। পরে সুফিয়ানের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় অস্ত্র, ১১ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, ১৪০ পিস ইয়াবা ও তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সেনবাগ থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে নোয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সেনবাগ থানা পুলিশের (ওসি-তদন্ত) আবদুল আলী পাটোয়ারী বলেন, শীর্ষ সন্ত্রাসী আবু সুফিয়ান ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares