শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বৈশাখের ‘হাফ ডজন’ নাটকে তাসনিয়া ফারিন

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১৩, ২০১৯
  • 559 Time View
প্রতিদিনের খবর ডেস্ক :
বাংলাদেশের উৎসব নানামাত্রিক রঙ ও বর্ণিল আয়োজনে ধরা দেয় টিভিপর্দায়। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করার সাথে সাথে ড্রয়িংরুমেও অপেক্ষায় থাকেন দর্শক। চেয়ে থাকেন ছোটপর্দায়। কয়েক বছর ধরে এরসঙ্গে যোগ হয়েছে ইউটিউব বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম। এই বৈশাখে টিভিপর্দা কিংবা অনলাইন প্ল্যাটফর্মের প্রায় সব মাধ্যমে দেখা যাবে এ সময়ের ব্যস্ততম অভিনেত্রী তাসনিয়া ফারিনকে।
অভিনেত্রী ফারিন জানালেন, তিনি পহেলা বৈশাখের অনেকগুলো নাটকের অভিনয় করেছেন। এরমধ্যে ‘হাফ ডজন’ নাটকে টেলিভিশন ও অনলাইনে প্রচার হবে। নিজের অভিনীত এমন ছয়টি নাটকের নাম বললেন ফারিন।
এগুলো হলো- জোভানের বিপরীতে রিফাত আদনান পাপন পরিচালিত ‘দৌড়া বাজান’, গোলাম কিবরিয়া তানভীরের সঙ্গে শরিফুল ইসলাম শামীম পরিচালিত ‘টাপুর-টুপুর’, মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত অপূর্বের বিপরীতে ‘পুলিশ একজন মানুষ’, আফরান নিশোর সঙ্গে ‘চারকাহন’, শামীম হাসান সরকারের সঙ্গে ‘ফেয়ার ইন লাভ’, সায়েদ জামান শাওনের সঙ্গে কাজল আরেফিন অমির নির্দেশনায় ‘সরি স্যার’।
গত ভালোবাসা দিবসের ৬-৭ টি নাটকে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিন। প্রতি নাটকে নিজের অভিনয় দিয়ে তিনি প্রশংসা কুড়ান। বিশেষ করে ইমরাউল রাফাতের ‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার-টু’ দিয়ে নজর কেড়েছেন এই নবীন তারকা।
অন্যদিকে, আরফান নিশো’র সঙ্গে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটক দিয়ে ফারিন ব্যাপকভাবে আলোচনায় আসেন। মাত্র দেড় মাসে এই নাটকটি ইউটিউবে ৭০ লাখের বেশি মানুষ দেখেছেন। এছাড়া ‘বাংলা আমার মা’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে ফারিনকে প্রশংসা এনে দিয়েছে।
ফারিন চ্যানেল বলেন, চেষ্টা করছি ভালো ভালো কাজ করার। বৈশাখে যে ছয়টি নাটক প্রচারে আসছে সবগুলো নাটকে আমার চরিত্রে নতুনত্ব থাকছে। নতুন নির্মাতা ও নতুন সহ-শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরেছি। কাজগুলো খুব ভালো হয়েছে। এরমাধ্যমে আমার কাজের দর্শক বাড়বে বলে বিশ্বাস করি। এছাড়া নাটকের দর্শকদের জন্য আমার কাজগুলো ভিন্নমাত্রা যোগ করবে। সুত্র : আজকালের খবর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares