শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০১৯
  • 394 Time View

বিশেষ প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মধুরামপুর এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।
দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা করে আসছে নাফিজ হাসান নিরব। বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন মধুরামপুর গ্রামস্থ মৃত আব্দুর রব এর বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ৯০ (নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ নাফিজ হাসান নিরব গ্রেফতার করে র‌্যাব-১১ । মাদক ব্যবসায়ী নিরব (১৮), মাইজদী বাজার কেরানী মসজিদ সংলগ্ন, মজিদ হাজীর বাড়ির, মোঃ হাসানের ছেলে। বর্তমানে বেগমগঞ্জ অনন্তপুর টিভি সেন্টারের পশ্চিম পাশে, হাজী ভিলার ভাড়াটিয়া।
র‌্যাব-১১, লক্ষ্মীপুর ক্যাম্প পুলিশ সুপার নরেশ চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাফিজ হাসান নিরবকে ৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর সারণি ক্রমিক নং ১০ (ক) ধারায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares