শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে তিন ইউপিতে শান্তিপূর্ণভাবে উপ-নির্বাচন সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০১৯
  • 539 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ৩টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের ২ প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গণনা শেষে এ ফলাফল ঘোষণা করে জেলা নির্বাচন কমিশন।
রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হাসান মাকসুদ মিজান ২ হাজার ৮০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিরাজ হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ২২২ ভোট।
কমলনগরের চর লরেঞ্চ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম আহসান উল্লাহ হিরন ২ হাজার ৮০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৫৮ ভোট।
উত্তর জয়পুর ইউনিয়নে আনারস প্রতীকে ৩ হাজার ৬৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. বেল্লাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ১ হাজার ৯২৯ ভোট।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর জেলার চারটি ইউনিয়নে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. নাছির খান বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় ভোট গ্রহণ প্রয়োজন হয় নি। তবে সদর উপজেলার উত্তর জয়পুর, কমলনগরের চরলরেঞ্চ ও রামগতির বড়খেরী ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনে দুজন চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এবং দুজনের মৃত্যুর কারণে ওই চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares