শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে যুবককে গণপিটুনি

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ২৬, ২০১৯
  • 560 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে সুজন (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার (২৬ জুলাই) ভোর রাতে সদর উপজেলার দত্তপাড়া এলাকার মাখন বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত ওই যুবককে পুলিশি পাহারায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জানা গেছে, সুজন সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পশ্চিম জামিরতলী গ্রামের আবদুল হাফিজের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, ভোর রাতে ৭ জনের একটি ডাকাত দল দত্তপাড়া এলাকার ডাকাতির চেষ্টা করে। টের পেয়ে স্থানীয় এলাকাবাসী তাদের ধাওয়া করে। পরে অন্যরা পালিয়ে গেলেও সুজনকে আটক করে গণপিটুনির পর পুলিশে খবর দেয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন যুবক জানান, দত্তপাড়া এলাকার নিকু নামে একজন গত রাতে তাকে খবর দিয়ে নিয়ে যায়। এসময় নোয়াখালীর মাইজদী এলাকার আরো ৫জন তাদের সঙ্গে ছিল।
চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সুজনকে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা । তবে সে ডাকাতির সঙ্গে জড়িত কিনা তা এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares