শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে অজ্ঞাত নারীর পচন ধরা লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ২৬, ২০১৯
  • 555 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলার রসুলপুর ইউনিয়নের শীবপুর গ্রামের এমপি সড়কের পাশে আরএনবি ব্রিক ফিল্ডের পরিত্যাক্ত শ্রমিকঘর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৫ টার দিকে অনেকটা পচন ধরা লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকা চাঞ্চল্যের সৃষ্ট হয়েছে।
রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক সেলিম জানান, দুপুরে ওই ব্রিক ফিল্ডের ওই শ্রমিকঘর থেকে দূর্গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে বেগমগঞ্জ থানা পুলিশকে খবর দিলে বিকাল ৫ টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশটি পচন ধরায় আশপাশের কেউ তাকে চিনতে পারছেনা। ফলে নাম পরিচয় সনাক্ত করা যাচ্ছেনা, বয়সও বুঝা যাছেনা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে। তবে এই নারীকে নির্যাতনের পর হত্যা করে অজ্ঞাত দূর্বৃত্তরা লাশ ফেলে গেছে বলে ধারনা করছে এলাকাবাসী।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুন উর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, কি ভাবে এই নারীর মৃত্যু হয়েছে তা এই মুহুর্তে বলা যাচ্ছেনা। আমরা মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠাচ্ছি। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে। ওই নারীর পরিচয় নিশ্চিত ও খুনিদের সনাক্ত করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares