শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে র‌্যাবের অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ দুই সন্ত্রাসী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ২৭, ২০১৯
  • 656 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জের বাঁধের গোড়া এলাকা থেকে একটি একনলা বন্দুক ও ৭৩ পিস ইয়াবাসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১১।

শনিবার দুপুরে র‌্যাবের সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এরআগে শুক্রবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো-বেগমগঞ্জের আমানউল্যাহপুর গ্রামের নর বাড়ির নুর মোহাম্মদের পুত্র আব্দুল মান্নান (১৮) ও রামচন্দ্রপুর গ্রামের নতুন তলবসেন বাড়ির নুরুজ্জামানের পুত্র আব্দুল বাতেন (১৮)।

র‌্যাব জানায়, আটককৃত মান্নান ও বাতেন বেগমগঞ্জ থানার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও ইয়াবা ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে আসছিল। তাদের  অত্যাচার ও নির্যাতনের ভয়ে ওই এলাকার কেউ মুখ খুলতে সাহস পেতো না। তারা বিভিন্ন সময় প্রকাশ্য অস্ত্র প্রর্দশন ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজি করতো।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (পুলিশ সুপার) নরেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার  চন্দ্রগঞ্জ পূর্ববাজারস্থ ব্রীজের গোড়ার দক্ষিণ পাশে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও ইয়াবাসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares