শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ২৮, ২০১৯
  • 488 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বিকালে চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়।

স্থানীয় চন্দ্রগঞ্জ বাজার গণমিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া।এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, ১৪ দলীয় জোটের চন্দ্রগঞ্জ থানা শাখার যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন, সাবেক সভাপতি কামরুজ্জামান নিজাম, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক বাবুল আনসারী, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এছাড়াও বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম পারভেজ ও গাজী কামরুল, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে ২৫ ফাউন্ড ওজনের একটি কেক কাটেন অতিথিরা। এরআগে চন্দ্রগঞ্জ আফজাল রোড থেকে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহাসড়ক পদক্ষিণ করে বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে গণমিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares