শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামও চড়া

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১০, ২০১৯
  • 501 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

ঈদুল আজহা বাকি আর মাত্র দুইদিন। ইতোমধ্যে ভরে গেছে  পশুর হাটগুলো। কোরবানির পশু কিনতে ভিড় জমিয়েছে মানুষ। চলছে ক্রেতা-বিক্রেতার দর কষাকষি। তবে দাম বেশ চড়া বলছেন ক্রেতারা। প্রত্যাশিত দাম না পাওয়ায় পশু বিক্রি করছে না বিক্রেতারা।

শনিবার বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে এমন চিত্র। প্রতিটি পশুর হাটে গরু-ছাগলের ও খামারিদের পাশাপাশি ক্রেতা দিয়ে হাট কানায় কানায় পূর্ণ।

শনিবার বিকেল থেকে হাটে ক্রেতাদের ভিড় বেড়েছে। পছন্দের গরু কিনতে চলছে দর কষাকষি। দাম সাধ্যের মধ্যে হলে কুরবানির গরুটি কিনে নিয়ে বাড়ি যাচ্ছেন।

মোহাম্মদপুর গ্রামের মহিন উদ্দিন এসেছেন বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার পশুর হাটে। তিনি বলেন, গরুর অভাব নেই তবে দাম অনেক বেশি। কেজি ৬০০ টাকা ধরেও মাংস অনুপাতে যে গরুর দাম ৮০ হাজার টাকা হওয়ার কথা, ওই গরুর দাম হাকাচ্ছে দেড় লাখ টাকা। যে চড়া দাম দেখা যাচ্ছে আজকে মনে হচ্ছে কিনতে পারব না।

হাজী রেজাউল হক চৌধুরী বলেন, ভেবেছিলাম দুপুরের পর দাম কিছুটা সাধ্যের মধ্যে আসবে কিন্তু এখনো কেনাবেচা পুরোদমে শুরু হয়নি। পাইকাররা গরু ছাড়ছে না বাজার দেখছে।  পছন্দ মত একটি গরু দেখেছি দামও এক রকমের চুড়ান্তর পর্যয়া।

গরুর দামের বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ পূর্ব  বাজারের গরু ব্যাবসায়ী তাজুল ইসলাম জানান, কসাইর মাংসের হিসেবে কোরবানির পশু বিক্রি করা যায় না। তাছাড়া গরুর দাম অত বেশি না। আমাদের গরুপ্রতি ৬ থেকে ৭ হাজার টাকা খরচ হয়েছে। বড় হোক আর ছোট, সব গরুর ভাড়া একই। তাদের খাওয়ার খরচও এক, তাই সামান্য একটু দাম বেশি হতেই পারে।

বাজার সম্পর্কে ক্রেতারা বলছেন, বাজারে বড় গরুর তুলনায় ছোট গরুর দাম বেশি। বিক্রেতারা এখনো গরুর দরদাম দেখছেন। গরু ছাড়তে চাইছেন না তারা।

এদিকে গরুর পাশাপাশি ছাগলও কেনা-বেচা হচ্ছে। তবে গরুর মতো ছাগলের দামও চড়া। ছোট আকারের ছাগল বিক্রি হচ্ছে ৭ থেকে ৮ হাজার টাকায়। তবে ২০ থেকে ৩০ কেজি ওজনের ছাগলের বেশি চাহিদা। এসব ছাগলের দাম হাকা হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares