শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীর স্বামীকে ঢাকায় প্রেরণ

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২৮, ২০১৯
  • 564 Time View

বিশেষ প্রতিনিধি : 

নোয়াখালীর সুবর্ণচরে স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদ করায় অ্যাসিড হামলার শিকার নাসির উদ্দিনকে (৪০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।

বুধবার ভোরে আহত নাসির উদ্দিনকে নিয়ে পরিবারের লোকজন ঢাকায় গেছেন।

এ বিষয়ে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জেনারেল সার্জারি এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, এই হামপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি রোগীদের জন্য আলাদা কোনো বিভাগ না থাকায় আক্রান্ত নাসির উদ্দিনকে সার্জারি বিভাগে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। কিন্তু কী ধরনের কেমিক্যাল দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন তা পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় এবং আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।

এদিকে এ ঘটনায় চারজন অজ্ঞাতনামাসহ সাতজনের বিরুদ্ধে সুবর্ণচর থানায় মামলা করেছন থানায় আহত নাসির উদ্দিন। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। অবশ্য মঙ্গলবার বিকেলে হাসপাতালে আহত নাসিরকে দেখতে গিয়ে নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, গত রোববার (২৫ আগস্ট) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেন নাছির উদ্দিন। রাতে বাড়ি ফিরলে দুর্বৃত্তরা তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে। এতে তার শরীরের ৯ শতাংশ ঝলসে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares