শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীর সেনবাগে সাবেক এমপিপুত্রসহ গ্রেপ্তার ১১

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২৮, ২০১৯
  • 429 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামী ও সাবেক এমপির ছেলেসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো, সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের দুলাল হোসেন মনিরের ছেলে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাউছার আহমেদ প্রকাশ জুয়েল, ছাতারপাইয়া ইাউনিয়নের বিরাহিমপুর গ্রামের আবুল হাশেমের ছেলে মো. বাহার, তার ভাই মো. ইউসুফ, কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. শাহাজাহানের ছেলে সাইফ উদ্দিন প্রকাশ বিপ্লব, বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের আবুল হাশেমের ছেলে আবুল হোসেন, সেনবাগ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিন রাজারামপুর গ্রামের আবদুর রহমানের ছেলে কবির আহম্মদ, একই গ্রামের আবুল বাশারের ছেলে রুহুল আমিন ও তার ভাই মো. ইয়াছিন, একই গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. খোকন, ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামের বজলের রহমানের ছেলে আবুল হাশেম ও নোয়াখালী সদরের পশ্চিম মাইজদীর আবুল কালামের ছেলে মো. শুভ।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সেনবাগ থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares