শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালী জেলা জজ আদালতের নাজির ও পেশকারের সম্পত্তি ক্রোকের নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০১৯
  • 527 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

নোয়াখালী জেলা জজ আদালতের নাজির মোহাম্মদ আলমগীর এবং তার স্ত্রী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার নাজমুন্নাহারের নামে-বেনামে অর্জিত সাত কোটি টাকার বেশি স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক এবং ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার সন্ধ্যায় নোয়াখালীর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।

নোয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা সুবেল আহমেদ তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। ওই মামলায় জেলা জজ আদালতের নাজির মোহাম্মদ আলমগীরকে গত ৫ আগস্ট গ্রেফতার করে দুদক। পরে আদালতে স্বামী-স্ত্রী উভয়েই জামিন পান। তবে তাদের শুনানি অব্যাহত রাখেন আদালত।

একই সাথে তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত এ রায় অব্যাহত থাকবে। অভিযুক্তরা কোনো ধরনের সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না বলেও আদালতের আদেশে বলা হয়।

বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ জানান, মামলার বিষয়টি এখন পর্যন্ত আমাদের দিকে আছে। আশা করছি তদন্ত শেষে রাষ্ট্রপক্ষ রায় পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares