শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

প্রবাসীর উদ্যোগে বেগমগঞ্জে পাকা রাস্তার গর্ত ভরাট

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০১৯
  • 493 Time View

মো. মহসীন:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের দীর্ঘদিন সংস্কার না করায় এক ব্যক্তি নিজ উদ্যোগে বিধ্বস্ত ২ কিঃ মিঃ রাস্তায় বিভিন্ন স্থানে ইট, বালু দিয়ে গর্ত ভরাট করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানায়, উপজেলার মোহাম্মদপুর-গোবিন্দেরখিল পাকা রাস্তাটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে পাকা করা হয়। এর পর থেকে রাস্তাটি আর সংস্কার করা হয়নি। ফলে রাস্তাটির উপরের পাথর ঢালাই উঠে গিয়ে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়। বর্ষায় রাস্তাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জনচলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, রোগী ও গর্ভবতী মহিলাদের নিয়ে জনদূর্ভোগ চরম আকার ধারন করে।
সাবেক মেম্বার আক্কাছ মিয়া জানান, আমি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন রাস্তাটির দূর্ভোগ অসহনীয় হয়ে পড়ায় সমাজ সেবক ও মানবতাবাদী হিসেবে পরিচিত কোয়ারিয়া গ্রামের হাজী বাড়ীর প্রবাসী সহিদের বাড়িতে গিয়ে রাস্তাটির দূরাবস্থা কথা তুলে ধরার পর তিনি রাস্তাটির ছোট বড় গর্ত গুলো ইট বালু দিয়ে ভরাট করার উদ্যোগ নেন।

প্রবাসী সহিদ বলেন, রাস্তাটির দূরাবস্থা দেখে আমি নিজেও উদ্বিগ্ন। তাই এলাকাবাসি ও স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে আমি নিজ উদ্যোগে এলাকাবাসীকে নিয়ে রাস্তাটির গর্ত গুলো ভরাট করি। এতে জনদূর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।

সহিদের এই উদ্যোগকে এলাকাবাসী মানবতার কল্যানমুলক কাজ হিসেবে মনে করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares