শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে দুই সাংবাদিকের উপর হামলা : ক্যামেরা ভাংচুর

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৯
  • 505 Time View

 

বিশেষ প্রতিনিধি  :
লক্ষ্মীপুর সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবন নির্মাণ কাজের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা চালানো হয়।

এসময় ডিবিসি নিউজের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এম তৌহিদুর রহমান রেজা, মাছরাঙ্গা টেলিভিশন ও দৈনিক মানবকন্ঠের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেলের উপর এ সন্ত্রাসী হামলা চালানো হয়।

পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। আহত সাংবাদিক শাকেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর সাংবাদিক তৌহিদুর রহমান শহরের একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এসময় সন্ত্রাসীরা ডিবিসি নিউজের ক্যামেরাটি ভেঙ্গে ফেলে।

হাসপাতালে আহত সাংবাদিক শাকের জানায়, আমি ও সহকর্মী ডিবিসি নিউজের সাংবাদিক সদর হাসপাতালে সংবাদ সংগ্রহে গেলে নতুন ভবন নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান জিএম সন্স এন্ড কনসোর্টিয়াম এর ভাড়াটিয়া দুই সন্ত্রাসী সাদ্দাম, রহমান ও দারোয়ান পরিচয়দানকারী রবিন এলোপাতাড়ি মারধর করে তার গায়ের জামা ছিঁড়ে ফেলে শারিরীক নির্যাতন করে। এসময় তার হাতে থাকা ক্যামেরাটিও ভেঙ্গে ফেলা হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন জানান, মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক শাকের মোহাম্মদ রাসেল আহত হয়ে সকাল ৯টা ৩৫ মিনিটে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তার চিকিৎসা চলছে এবং আমাদের নিবিড় পর্যবেক্ষণে আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares