শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ আটক ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৯
  • 434 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১২ বছরের মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণনের অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে আটক করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। শিশুটির মা ওই শিক্ষককে আসামি করে ধর্ষণ মামলা করেন।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. আলাউদ্দিন (৩৩)। তিনি চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের বেল্লাল মঞ্জিলের ৪র্থ তলায় অবস্থিত আননূর মহিলা আবাসিক মাদ্রাসা পরিচালনা করে আসছেন।
আসামী মো. আলাউদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাদিনগরের মৃত মাওলানা শফি উল্যাহ ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি ওই মাদ্রাসায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে মাদ্রাসায় আবাসিক ছাত্রী হিসেবে লেখাপড়া করে আসছে। গত ২৫ই সেপ্টেম্বর গভির রাতে মো.আলাউদ্দিন চতুর্থ শ্রেণির ছাত্রীকে রুমে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি সকালে মাদ্রাসার পাশ্ববর্তী ফুফুর বাড়িতে গিয়ে বিষয়টি তার ফুফুকে জানায়। ফুফু বিষয়টি শুনে তার পরিবারকে জানায়। পরে শিশুটির মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় নারীও শিশু নির্যাতন দমন আইন-২০০০(সংশোধীত/০৩)এর ৯(১), ধারায় মামলা করেন। মামলা নং-২৭।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অভিযুক্ত আসামি মো. আলউদ্দিনকে গ্রেফতার করে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares