শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

নোয়াখালীত আনসার উল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০১৯
  • 417 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিলের নোয়াখলা গ্রাম থেকে আনসার উল্লাহ বাংলা টিমের ২ সদস্য মেহেদী হাসান জয় (২১) এবং শাহজাহান (১৯) নামের ২ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে ।

বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে এন্টিকাউন্টার টেরোরিজম ইউনিট তাদেরকে গ্রেফতার করে।

পরে গ্রেফতারকৃতদের শুক্রবার থানা পুলিশের নিকট হস্তান্তর করে। থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয় এবং শুক্রবার দুপুরের দিকে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত জঙ্গি মেহেদী হাসান জয় রামগঞ্জ উপজেলার ভাটিয়াল গ্রামের মো:মোশারফ হোসেনের ছেলে। সে বর্তমানে চাটখিলের ঘাসিপুর গ্রামে আত্মগোপনে ছিলো। জঙ্গি শাহজাহান উত্তর শ্রীনগর গ্রামের মৃত হোসেনের ছেলে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, এন্টিকাউন্টার টেরোরিজম ইউনিট মেহেদী ও শাহজাহানকে দীর্ঘদিন থেকে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিলো। বৃহস্পতিবার রাতে তাদেরকে নোয়াখলা গ্রাম থেকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও জঙ্গি হামলায় ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares