শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে ইউপি সদস্য গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০১৯
  • 413 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে খোরশেদ আলম মিরন (৩৮) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন। (২৮ সেপ্টেম্বর) শনিবার রাত ৮টার দিকে দত্তপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিরন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য ও একই ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তিনি। নিহত মিরন ওই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত মনছুর আহম্মদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় আলাদাদপুরে লিটনের চায়ের দোকানে বসা ছিল। এমন সময় মোটর সাইকেলযোগে একদল মুখোশধারি সন্ত্রাসী এসে মিরনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় মিরনের মাথায় ও বুকে গুলি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পরই সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। একপর্যায়ে ঘটনাস্থলেই মিরন মেম্বার নিহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

এদিকে, খবর পেয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ঘটনাস্থলে যান।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থলে পৌঁছে মিরনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares