শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২, ২০১৯
  • 410 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা পরিষদের মাস্টাররোলের পিয়ন জাকির হোসেন (২৮) ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পিয়ন জাকির হোসেন উপজেলার নদনা ইউনিয়নের শাকতোলা গ্রামের জালাল আহমেদের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

বুধবার সকালে এ ঘটনায় থানায় মামলা করে স্কুলছাত্রীর পরিবার। দুপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল বলেন, অভিযুক্ত জাকির সোনাইমুড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের অস্থায়ী পিয়ন। জাকির দৈনিক হাজিরাভিত্তিক চতুর্থ শ্রেণির কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার নদনা ইউনিয়নের নদনা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী পাশের ঘরে টিভি দেখতে যায়। এ সময় পিয়ন জাকির হোসেন স্কুলছাত্রীকে উঠান থেকে তুলে নিয়ে ধর্ষণ করে। ছাত্রীর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে ধর্ষক জাকির পালিয়ে যায়।

এ ঘটনায় জাকিরকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বুধবার সকালে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়।

এ বিষয়ে সোনাইমুড়ি থানা পুলিশের ওসি আব্দুস সামাদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন। ধর্ষক জাকিরকে গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares