শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে জেলা কারাগরে এক হাজতির মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৫, ২০১৯
  • 506 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীতে আদনান চৌধুরী দুর্জয় (৩৭) নামে জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হাজতি আদনান চৌধুরী দুর্জয় বুকে ব্যাথা অনুভব করলে তাকে ৯টা ২৫ মিনিটের সময় কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে রাত ১টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আদনান চৌধুরী দুর্জয় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তিনি বেগমগঞ্জ কৃষ্ণপুর গ্রামের একরামুল হকের ছেলে। মাদক মামলায় তার এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস জেল হয়।

এ বিষয়ে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার মনির হোসেন বলেন, দুর্জয় বুকে ব্যাথা অনুভব করলে আমরা তাকে আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেই। পরে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares