শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯
  • 493 Time View
Unidentified, man, shot dead in, Lakshmipur, rtv online

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে সদর উপজেলায় ইলিয়াস (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার ভোর রাতে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
তবে পুলিশ বলছে, দুই সন্ত্রাসী বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে ওই যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে।নিহত ইলিয়াস উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের নুরুল আমিনের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গভীর রাতে গোলাগুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুই সন্ত্রাসী বাহিনীর অভ্যন্তরীন কোন্দলে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় যে কোন এক বাহিনীর সদস্য ওই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares