শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

কবিরহাটে উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বিজয়ী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯
  • 478 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীতন প্রার্থী কামরুন নাহার শিউলি। এ নিয়ে তৃতীয় বারের মতো তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।
উপজেলা ৬১ টি ভোট কেন্দ্রের ভোট গননা শেষে নৌকা প্রতীক পেয়েছে ৯১ হাজার ৯৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলাবক্স তাহের টিটু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫শ ২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী খাদেমা আক্তার দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৩১৯ ভোট ।
এ দিকে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নজরুল ইসলাম (চশমা) প্রতীকে ৫৩ হাজার ৯শত ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো.নুরুল আলম ভূঁইয়া টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬শত ৭৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন (কলস) প্রতীকে ৪৩ হাজার ২শত ৭০ ভোট পেয়ে নিবাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধী শাহানা আক্তার (পদ্মফুল) প্রতীকে ২৯ হাজার ৮ শত ৫৩ ভোট পেয়েছেন।
 রাত সাড়ে ১০টার দিকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।

উল্ল্যেখ্য সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ফলাফল ঘোষণা শুরু হয় সন্ধ্যা ৬টা থেকে। এতে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।নির্বাচনে ১ টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৪৬ হাজার ২৩১ জন। নির্বাচনে বাতিল হয়েছে ৮ হাজার ৫১১ ভোট্‌।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares