শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০১৯
  • 484 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়নে ভাতিজিকে (১২) ধর্ষণের অভিযোগে সেলিম (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সেলিম ভিকটিমের বাবার চাচাতো ভাই।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে অভিযুক্ত সেলিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে আদালতে ভিকটিমের জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

এর আগে, বুধবার দিবাগত রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে ধর্ষণের ঘটনায় সেলিমকে এবং মামলা না করতে হুমকি দেওয়ায় সেলিমের ছেলে আরাফাত এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত সেলিম বদলকোর্ট ২ নম্বর ওয়ার্ড মেঘা গ্রামের পাটোয়ারীবাড়ীর বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে পরিবারের লোকজন ধান শুকাতে পাশের বাড়িতে যান। সেসময় ওই মাদ্রাসাছাত্রী (১২) ঘরে একা ছিল। এ সুযোগে ভিকটিমের বাবার চাচাতো ভাই সেলিম ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।

এসময় বাড়ির লোকজন ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ভেতরে ধ্বস্তাধ্বস্তির শব্দ শুনতে পেয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে খুললে সেলিম পালিয়ে যায়।

ভিকটিমের বাবা মাসুদ আলম অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে সেলিম ও তার ছেলে আরাফাতসহ কয়েকজন তাদের হুমকি দিয়ে আসছিল। তাই ভয়ে তিনি এতোদিন মামলা করতে পারেননি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares