শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চন্দ্রগঞ্জে ছাত্রলীগের সম্মেলনে নেতাকর্মীর ঢল

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ২১, ২০১৯
  • 440 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে নেতাকর্মীদের ঢল নেমেছে। চন্দ্রগঞ্জ থানা হওয়ার ৫ বছর পর এটি ছাত্রলীগের প্রথম সম্মেলন। জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত অনুযায়ী লিখিত পরীক্ষা ও ডোপ টেস্টের মাধ্যমে পদপ্রত্যাশীদের যোগ্যতা যাচাইয়ের পর কমিটি গঠন করা হবে।
রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, আওয়ামী লীগ নেতা এডভোকেট জসিম উদ্দিন, বিজন বিহারী ঘোষ, আবুল কাশেম চৌধুরী, রাসেল মাহমুদ মান্না, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল ও সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।
সম্মেলনের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান।
বক্তারা বলেন, ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন। এ সংগঠনের নেতাকর্মীরা সবসময় অসহায় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। এখানে অছাত্র-মাদকসেবীদের স্থান নেই। ছাত্রলীগের নেতাকর্মীরা টেন্ডার-চাঁদাবাজিতে কখনোই জড়াবে না। তারা পড়লেখার পাশাপাশি জনকল্যাণে কাজ করবে।

প্রসঙ্গত, ২০১৪ সালে লক্ষ্মীপুর ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ থানা ঘোষণা করা হয়। এরপর থেকে এতে আহবায়ক কমিটি দিয়ে ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares