শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রামগঞ্জে কিশোরীকে গণধর্ষণ অভিযোগ, আটক ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৯
  • 551 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের প্রলোভনে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে রাতভর গণধর্ষণ অভিযোগ উঠেছে ৫ বখাটের বিরুদ্ধে। এঘটনায় মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলার ভাদুর ইউনিয়নের পশ্চিম ভাদুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে আটক করে এবং মূমুর্ষ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে লক্ষ্মীপুরসদর হাসপাতালে ভর্তি করান। গণধর্ষণের শিকার কিশোরী উপজেলার ভোলাকোট ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।

আটককৃতরা হলেন, ইমন, রাসেল ও শরীফ, তারা সবাই একই ইউনিয়নের পশ্চিম ভাদুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নোয়াপাড়া গ্রামের ওই কিশোরীর বাবা-মা কয়েক বছর পূর্বেই পৃথক বিয়ে করে অন্যত্র চলে যায়। বাড়িতে কিশোরী একাই বসবাস করতো। এ সুযোগে কিছুদিন পূর্বে পার্শবর্তী ভাদুর ইউনিয়নের পশ্চিম ভাদুর গ্রামের মো. ইব্রাহিমের ছেলে শাওন ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ঘটনার দিন রাতে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে শাওন পশ্চিম ভাদুর গ্রামে তার বন্ধু ইমনের বাড়িতে নিয়ে যায়। পরে রাতে ওই বাড়িতেই আরো তিন বন্ধু এসে মোট ৫ জন মিলে রাতভর কিশোরীকে জোরপূর্বক গণধর্ষণ করে। এতে গুরুত্বর আহত হয়ে পড়ে কিশোরী। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। এ ঘটার পর থেকে অভিযুক্ত শাওনসহ দুজন পলাতক রয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. আনোয়ার হোসেন জানান, মুমূর্ষ অবস্থায় ধর্ষনের শিকার এক কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, কিশোরীকে গণধর্ষনের ঘটনায় তিন ধর্ষককে আটক করা হয়েছে। অভিযুক্ত শাওনসহ বাকী দুজনকে আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে। এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares