শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

মরক্কান সুন্দরী লড়াকু রুবেলের পুত্রবধূ

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১৩, ২০১৯
  • 942 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

মাসুম পারভেজ রুবেল। ঢাকাই ছবির জনপ্রিয় মার্শাল আর্ট হিরো। দর্শকপ্রিয় এই তারকার ছেলে নিলয় পারভেজ বিয়ে করেছেন। তার স্ত্রী মরক্কোর এক তরুণী। নাম জাইনাব আইতোখাই।
জাইনাব পড়াশোনা করেছেন ফিজিওথেরাপিতে। বৃহস্পতিবার ঢাকায় এ বিয়ে সম্পন্ন হয়।
ছেলের বিয়ের প্রসঙ্গে নায়ক রুবেল শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যায়, বেশ আনন্দ নিয়ে নাচছেন তিনি। একা নয়, তার সঙ্গে নাচছেন আরও অনেকে।
ভিডিওটির ক্যাপশনে রুবেল লিখেছেন ‘নিলয়ের বিয়েতে মাস্তি’।
জানা গেছে, এর আগে রাজধানীর লেডিস ক্লাবে বাঙালি রীতিতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রুবেলের বড় ভাই চিত্রনায়ক সোহেল রানা, জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুল, ভাগ্নি অভিনেত্রী তানিয়াসহ আত্মীয় স্বজনরা।
দেশীয় চলচ্চিত্রের সফল নায়ক মাসুম পারভেজ রুবেল ১৯৮৫ সালের ১০ মার্চ সুলতানা পারভেজ নীলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ছেলে নিলয় পারভেজ নিলয়।
আজকালের খবর/আতে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares