শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

মহা বিপদে মুমিনুল, কি করবেন এখন ?

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১৩, ২০১৯
  • 696 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

 

মহা বিপদে মুমিনুল, কি করবে এখন? কিছুদিন আগে সাব্বির, মিরাজ, মুস্তাফিজের পর ‘লিটল মাস্টার’ও আকদ সেরে ফেলেছেন। এবার বিয়েটা সেরে বউকে ঘরে তুলে নিতে চাইছেন মুমিনুল হক।

এদিকে একমাস আগেই ঘোষণা দেওয়া ছিল যে, আগামী ১৯ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় দলের ‘টেস্ট স্পেশালিস্ট’ খ্যাত মুমিনুল হক।

কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায়। তার বিয়ের দিনেই আছে ঢাকা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। দারুণ ছন্দে থাকা মুমিনুল এখন পড়েছেন মহা বিপদে।

এদিকে পয়েন্ট তালিকায় আছে সবার ওপরে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে চলতি লিগে ৮ ম্যাচে ৫৪.১৬ গড়ে ৩২৫ রান করেছেন মুমিনুল। সুপার লিগের তৃতীয় পর্বে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে রূপগঞ্জের ম্যাচটা পড়েছে ঠিক ১৯ এপ্রিল।

এদিকে বিয়ের নিমন্ত্রণপত্র বিলি হয়ে গেছে। সব প্রস্তুতি প্রায় শেষ দিকে। তাই ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে মুমিনুল আবেদন জানিয়েছিলেন, অন্তত বিয়ের দিনে যাতে এই ম্যাচটা না রাখা হয়। কিন্তু কে শোনে কার কথা!

এদিকে একটি দলে ১৮ জন ক্রিকেটার থাকায় একজনের জন্য ম্যাচ পেছানোর কোন যুক্তি খুঁজে পায়নি সিসিডিএম। তাই নির্ধারিত দিনেই হবে সুপার লিগের ম্যাচটি। ক্রিকেট আর বিয়ের মাঝে অবশ্যই বিয়েকেই বেছে নেবেন মুমিনুল।

কনে ফারিহা বাশার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। বাসা মিরপুর ডিওএইচএসে। তাদের বিয়ের অনুষ্ঠান মিরপুরের পিএসসি কনভেনশন হলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares