শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বরযাত্রী নিয়ে বিয়ে বাড়ির বাস পুকুরে, উ’দ্ধার ২৫

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ৯, ২০১৯
  • 412 Time View

প্রতিদিনের খবর ডেস্ক : 

নোয়াখালীর সূবর্ণচর উপজেলায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিয়ে বাড়ির একটি বাস রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এতে কমপক্ষে ২৫ জনকে উ’দ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলা সোনাপুর-স্টিমারঘাট সড়কের কালুহাজীর বাড়ি পাশের পুকুরে এ দু’র্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে চরবাগ্যা ইউনিয়নের আটকোপালিয়া এলাকায় সূবর্ণ এক্সপ্রেস নামের ওই বাসে করে বরযাত্রী নিয়ে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিল। অনুষ্ঠান শেষে তারা বাড়ি ফিরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও নিখোঁ’জ আছে কী না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চরজব্বার থানার ওসি শাহেদ চৌধুরী জানান, এলাকাবাসী ও চরজব্বার ফায়ার সার্ভিসের ডুবুরিদল উ’দ্ধার কাজ চালাচ্ছে। ঘটনার পর অনেক মানুষকে উ’দ্ধার করা হয়েছে। গাড়িটি সম্পূর্ণ উঠানো না হলে হতাহতের সংখ্যা বলা যাচ্ছে না।

তবে এ পর্যন্ত পুকুর থেকে ১০ জনকে উদ্ধার করে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটি উ’দ্ধার কাজ চলছে। এছাড়া পুকুরে তিনটি শ্যালো মেশিন লাগানো হয়েছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares