শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চান্দিনায় বাজারের ১০ দোকান ভস্মীভূত

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১৩, ২০১৯
  • 431 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর বাজারে ভয়াবহ অগ্নীকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। শনিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা। চান্দিনা ও পাশের চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের ১০ টি দোকান পুড়ে যায়। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বাজারের ব্যবসায়ী সমিতির নেতারা। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী কাউসার আহম্মেদ জানান, বাজারের লেপ-তোষক তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা একে একে ১০টি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শফিক উদ্দিন মুন্সি বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। এদিকে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়াসহ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares