শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে দুই সহোদরকে ৯০০ পিস ইয়াবাসহ আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১২, ২০১৯
  • 489 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে। আটককৃতরা সম্পর্কে আপন ভাই।

সোমবার (১১ নভেম্বর) রাতে জেলা শহরের ঝুমুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃতরা হলো, মো. রাজন (৩২) ও মো. মোহন (২৬)। তারা লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকার বাসিন্দা তোফায়েল আহমদের ছেলে।

তাদের বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. নজীব আলী ও উপপরিদর্শক মো. নাননু মিয়া বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে জেলা শহরের ঝুমুর এলাকায় পৃথক দুটি অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মো. রাজনকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। অন্য অভিযানে মো. মোহনকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯০০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে লক্ষ্মীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares