শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূসহ ৪ জনের মৃত্যুদন্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৯
  • 374 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদরে শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার দায়ে পুত্রবধূসহ ৪ আসামিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দিন (পিপি) বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পুত্রবধূ শারমিন আক্তার ও তার পরকিয়া প্রেমিক জামাল, নাজিম ও জসিম। আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে পুত্রবধূ শারমিন আক্তারের পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় শাশুড়ি জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ২০১৬ সালের ১৪ জুলাই রাতে ঘটনাটি ঘটে। পরদিন ১৫ জুলাই শারমিন আক্তার ও তার পরকিয়া প্রেমিক জামাল, নাজিম ও জসিমকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন মো. খোরশেদ আলম। তিনি সম্পর্কে নিহতের দেবর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares